মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকের সাথে দেখা করুন’ — বিশ্ব নিরাপত্তা দিবসে বিইউএইচএস-এর অনন্য উদ্যোগ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   82 বার পঠিত

শ্রমিকের সাথে দেখা করুন’ — বিশ্ব নিরাপত্তা দিবসে বিইউএইচএস-এর অনন্য উদ্যোগ

বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষে ২৮ এপ্রিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস-এর পেশাগত ও পরিবেশগত স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় “র‍্যালি অ্যান্ড মিট দ্য ওয়ার্কার্স” শীর্ষক বিশেষ কর্মসূচি। শিক্ষক-শিক্ষার্থী, পেশাগত স্বাস্থ্য বিশেষজ্ঞ ও শ্রমিকদের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠান পরিণত হয় একটি প্রাণবন্ত সংলাপ ও সচেতনতার প্ল্যাটফর্মে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দীন আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর জে এম এ হান্নান এবং কোষাধ্যক্ষ প্রফেসর ডা. শেখ আখতার আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইকা নিজাম এবং সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এম এইচ ফারুকী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিভিন্ন শিল্পখাতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা মান উন্নয়নে প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং শ্রম সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। অন্যান্য অতিথিরা প্রতিরোধমূলক সংস্কৃতি গড়ে তোলা এবং শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একাডেমিক গবেষণা ও কমিউনিটি সম্পৃক্ততার উপর গুরুত্বারোপ করেন।

অংশগ্রহণকারীরা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং বাংলাদেশে উদীয়মান পেশাগত ঝুঁকি মোকাবেলায় কার্যকর নীতিমালা বাস্তবায়নের দাবি জানান।

Facebook Comments Box

Posted ৪:৪১ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া