রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে কালবৈশাখীর তাণ্ডব, ৩০০ হেক্টর বোরোধান নষ্ট, ক্ষতিগ্রস্ত শতাধিক বসতবাড়ি

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   16 বার পঠিত

শ্রীপুরে কালবৈশাখীর তাণ্ডব, ৩০০ হেক্টর বোরোধান নষ্ট, ক্ষতিগ্রস্ত শতাধিক বসতবাড়ি

গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে উপজেলার তিনটি গ্রামের প্রায় এক হাজার কৃষকের ৩০০ হেক্টর জমির বোরোধান নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত ধানের পরিমাণ প্রায় ১,৮০০ টন বলে জানিয়েছে কৃষি বিভাগ। একই সঙ্গে ঝড়ে প্রায় ৪০০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৪০টি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ উড়ে গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা, বেইলদিয়া ও নান্দিয়া সাঙ্গুন গ্রাম ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ জমির ধান মাটিতে লুটিয়ে পড়েছে। অনেক জায়গায় একটি ধানগাছও সোজা দাঁড়িয়ে নেই। ঝড়ের তাণ্ডবে বহু ঘরের চাল উড়ে গেছে, টিনের ছাউনি ছিদ্র হয়ে গেছে এবং গাছপালা ভেঙে ঘরের ওপর পড়ে রয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন শাকসবজির ক্ষেতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা জানান, ক্ষতিগ্রস্ত তিনটি গ্রামের প্রায় ৩০০ হেক্টর জমির ৯০ শতাংশ ধান মাটিতে পড়ে গেছে। ইতোমধ্যে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সহায়তা দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে এবং স্থানীয় সাংসদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঢেউটিনসহ ঘর নির্মাণে সহায়তা দেওয়া হবে।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, “তিনটি গ্রামের প্রায় সব কৃষকই ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত তালিকা তৈরি করে সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।”

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৩:২২ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া