বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষক আটক

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   189 বার পঠিত

শ্রীপুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষক আটক

গাজীপুরের শ্রীপুরে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থী আরিফ মিয়া নামের এক প্রাইভেট শিক্ষককে আটক করেছে থানা পুলিশ। আজ ৩ জুলাই বৃহস্পতিবার সকালের দিকে উপজেলা মুলাইদ (এম সি বাজার রঙ্গিলা) এলাকায় এ ঘটনা ঘটে। এরআগে, ২৮ জুন শনিবার বেলা সোয়া ১১টার দিকে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে শিক্ষক আরিফ। অভিযুক্ত শিক্ষক আরিফ মিয়া (২৮) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের কামাল মিয়ার ছেলে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক।

ভুক্তভোগীর পরিবার ও থানায় দায়ের করা মামলার এজাহার সুত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের ৭ম শ্রেণীতে পড়াশোনা করেন। একই স্কুলের সহকারী শিক্ষক আরিফ মিয়া নিজ নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেখানে প্রাইভেট পড়াতেন। তার কাছে প্রাইভেট পড়ার সুযোগে শিক্ষার্থীর সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করে আরিফ। কয়েকদিন আগে শিক্ষক ওই শিক্ষার্থীর কাছ থেকে একটি বিজ্ঞান বই নেয়। ঘটনার দিন শিক্ষার্থীর বিজ্ঞান বই ফেরত দেবে বলে শিক্ষার্থীকে যেতে বলে। শিক্ষকের কথামতো ওই শিক্ষার্থী বই আনতে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে শিক্ষক আরিফ। এ সময় ওই শিক্ষার্থী চিৎকার দেওয়ার চেষ্টা করলে তাকে হুমকি দিয়ে ঘটনাটি কাউকে জানাতে নিষেধ করে। সবশেষ গত ২৮ জুন পূনরায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে। এ ঘটনার পর শিক্ষার্থী তার মাকে জানালে স্বজনদের সাথে আলোচনার পর বৃহস্পতিবার শ্রীপুর থানায় শিক্ষককে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, অভিযুক্ত ওই সহকারী শিক্ষককে আটক করা হয়।জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আটক শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া