মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে নির্জন সড়কপাশে গলায় ফাঁস দিয়ে পোড়া লাশ উদ্ধার

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   369 বার পঠিত

শ্রীপুরে নির্জন সড়কপাশে গলায় ফাঁস দিয়ে পোড়া লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নির্জন এলাকার সড়কের পাশ থেকে গলায় ফাঁস লাগানো এবং আগুনে পোড়া এক অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ২০ বছর বলে ধারণা করা হচ্ছে। আজ ২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বৃন্দাবন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল কাইয়ুম জানান, সকালবেলা স্থানীয় লোকজন কাজে বের হয়ে সাতখামাইর এমনি আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় সড়কের পাশের ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তারা মরদেহের গলায় একটি রশি বাঁধা অবস্থায় দেখতে পান। মরদেহের শরীরের অনেকাংশ পুড়ে গেছে।

তিনি বলেন, দুর্বৃত্তরা হত্যার পর লাশটি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে বলে মনে হচ্ছে। যে স্থানে মরদেহ পড়েছিল সেই এলাকাটি সন্ধ্যার পর নির্জন হয়ে পড়ে।

এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান এসআই রুহুল কাইয়ুম।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা দেখে তারা আতঙ্কিত। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গাজীপুরে সম্প্রতি বেশ কয়েকটি রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা এলাকাবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।

Facebook Comments Box

Posted ৯:৩১ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া