শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   320 বার পঠিত

শ্রীপুরে সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি এবং শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে আজ ২৮ ফেব্রুয়ারি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর পৌর শহরে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি কার্যালয়ে এ আয়োজন করা হয়।

ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন। সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সহসভাপতি সেলিম শেখ।

আলোচনায় বক্তব্য রাখেন শ্রীপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সেলিম মোল্লা এবং সংগঠনের উপদেষ্টা ও একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

এ সময় শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা রায়হানুল ইসলাম আকন্দ, বাংলাদেশ বেতারের গাজীপুর প্রতিনিধি আবু সাঈদসহ দুই সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতার অনুষ্ঠানের মোনাজাতে দেশের শান্তি ও দেশ পরিচালনায় বর্তমান সরকারের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন অধ্যাপক ও শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির উপদেষ্টা আবু বকর সিদ্দিক আকন্দ।

Facebook Comments Box

Posted ৫:২৭ অপরাহ্ণ | শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া