অনলাইন ডেস্ক | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 17 বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১২ মে ভোট। আজ ৬ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ ১১তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান।
এর আগে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে পৌনে তিন ঘণ্টা ধরে এ নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
ইসি সচিব জানিয়েছেন, সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে বিএনপি জোট পাবে ৩৬ আসন। জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্ররা পাবে ১টি আসন।
Posted ৯:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah