বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সমন্বয়কের উপর হামলা : প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   138 বার পঠিত

সমন্বয়কের উপর হামলা : প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আশুগঞ্জে নাদিম ইসলাম রোহান নামে এক সমন্বয়কে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের সমন্বয়কেরা। ২৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত নাদিম ইসলাম রোহানকে প্রথমে আশুগঞ্জ পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহত রোহান আশুগঞ্জ চরচারতলা মৃত ওমর আলীর ছেলে। এ ঘটনায় উত্তেজিত হয়ে সমন্বয়কদের একটিপক্ষ আশুগঞ্জ গোল চত্বরে ঢাকা-সিলেট মহাসড়ক অন্তত ১০ মিনিট অবরোধ করে রাখেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আগামী ৩০ জানুয়ারি আশুগঞ্জ শ্রম ও কল্যাণ কেন্দ্রে তারুণ্যের মেলায় আসার কথা রয়েছে, জাতিয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদি ও কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক মোঃ আতাউল্লাহর। কিন্তু মিসেল নামে সোহাগপুর এলাকার এক সমন্বয়ক তাদেরকে আশুগঞ্জ তারুণ্যের মেলায় আসার বিষয় নিয়ে ফেইসবুক গ্রুপ ম্যাসেঞ্জারে প্রতিহতের ঘোষণা দেন। এ নিয়ে নাদিম ইসলাম রোহান প্রতিবাদ করলে সোহাগপুর গ্রামের মিসেলের নেতৃত্বে একদল যুবক রোহানকে পিটিয়ে আহত করে। এ ঘটনার প্রতিবাদে রাতে এক পক্ষের সমন্বয়ক ও সদস্যরা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বর এলাকা অবরোধ করেন।

জাতীয় নাগরিক কমিটির আশুগঞ্জ প্রতিনিধি জয়ন্তি বিশ্বাস সাংবাদিকদরে জানান, হামলাকারী মিসেল ছাত্রলীগকর্মী সে সমন্বয়ক নয়। আমরা তাকে গ্রেফতার করার জন্যে ২৪ ঘন্টায় আল্টিমেটাম দিয়েছি। তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বিল্লাল মিয়া জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

Posted ৫:৫৭ অপরাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া