বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে আড়াই কোটি টাকার পশু জব্দ : আটক ১

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১০ মে ২০২৫   |   প্রিন্ট   |   111 বার পঠিত

সরাইলে আড়াই কোটি টাকার পশু জব্দ : আটক ১

বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ভারত থেকে আসা প্রায় আড়াই কোটি টাকার পশু জব্দ করা হয়েছে। জব্দকৃত পশুর মধ্যে রয়েছে রাজস্থানি তোতাপুরি ছাগল, দুম্বা, ট্রাক ও পিকআপ। এঘটনায় ১ জনকে আটক করা হয়েছে।

আজ ১০ মে শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে বিজিবি এবং পুলিশ সদস্যের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজন জনকে আটক করা হয় এবং ভারতীয় অবৈধ রাজস্থানি তোতাপুরি ছাগল-৩২টি, দুম্বা- ১০টি, মাঝারি ট্রাক- ১টি এবং পিকআপ-১টি জব্দ করা হয়। জব্দকৃত তোতাপুরি ছাগল, দুম্বা, ট্রাক ও পিকআপের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৪৭ হাজার টাকা।

আটককৃত মো. ইয়াকুব আলী (২৯) যশোরের পোটখালী উপজেলার শারশা এলাকার মো. আহাদ আলীর ছেলে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ লক্ষ্যে আটককৃত আসামিসহ ভারতীয় তোতাপুরি ছাগল, দুম্বা, ট্রাক এবং পিকআপসহ সরাইল থানায় জমার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে ছাগল ও দুম্বাসহ অন্যান্য যে কোন ধরনের চোরাচালানি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

Posted ৬:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ১০ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া