রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে একজন নিহত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   186 বার পঠিত

সরাইলে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মো. আহম্মদুল কবির (৩৩) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ২৮ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যার দিকে উপজেলার নোয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে উপজেলার ইসলামাবাদ এলাকায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

নিহত আহম্মদুল কবির নরসিংদী পলাশ উপজেলার জয়পুরা গ্রামের মো. মনিরুজ্জামান মিয়ার ছেলে।

Facebook Comments Box

Posted ৩:২৬ অপরাহ্ণ | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া