বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে

সরাইলে দোকানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   112 বার পঠিত

সরাইলে দোকানিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১৭ ফেব্রুয়ারি সোমবার সকালে সরাইল উপজেলা পরিষদ ভবনসংলগ্ন আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক রতন ঘোষকে এ জরিমানা করা হয়।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান।

অভিযান সূত্রে জানা গেছে, আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রির অভিযোগ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মিষ্টি দোকানের মালিককে জরিমানা করা হয়। এ সময় সরাইল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ৪:৫২ অপরাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া