নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 185 বার পঠিত
ফ্যাসিষ্ট হাসিনা কর্তৃক ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালিত হয়েছে।
গতকাল ১৪ আগস্ট বুধবার বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে।
এ সময় উপজেলা চত্বরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঢল নামে। অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী (ডি এম দুলাল), সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কাজল মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া, বিএনপি নেতা ওসমান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: নুরুল আমিন মাস্টার, উপজেলা যুবদলের সদস্য সচিব মো: নুর আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা কৃষকদলের আহবায়ক মশিউর মাস্টার, সদস্য সচিব জয়নাল আবেদীন রাজু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের আহবায়ক জামাল হোসেন লস্কর, সদস্য সচিব মীর ওয়ালিদ, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা খন্দকার মোস্তাক আলম রিগান, উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের (জাসাস) আহবায়ক আহসানুল করিম রিপন, সদস্য সচিব সৈয়দ জাকির হোসেন, উপজেলা শ্রমিক দল নেতা শাহ আলমসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Posted ৪:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah