নারায়ন চক্রবর্ত্তী, সরাইল | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 157 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে শতাধিক শীতার্ত মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করা হয়েছে। বন্ধু ফাউন্ডেশন ও পজিটিভ সরাইলের উদ্যোগে আজ ২৮ ডিসেম্বর রবিবার বিকাল ৪টায় উপজেলা প্রাণী সম্পদ অফিসারের কার্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করা হয়। বন্ধু ফাউন্ডেশনের সভাপতি সন্দীপ দত্ত মানু এর আর্থিক সহযোগিতায় ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপণ এর সার্বিক তত্ত্বাবধানে শতাধিক শাতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মো: জামাল হোসেন এর সভাপতিত্বে ও সাংবাদিক নারায়ন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক্তার তপজিৎ দত্ত বাপু।
বিশেষ অতিথি ছিলেন সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ সাংবাদিক বদর উদ্দিন বদু, সাংবাদিক মোহাম্মদ মাসুদ মিয়া, মোহাম্মদ আব্দুল করিম, আব্দুল মমিন, শিবলু আলম, সমাজসেবক আবু শাহ ও সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে শতাধিক শাতার্ত লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় বক্তাগণ এ ধরনের মানবিক কাজের জন্য আয়োজকদের ধন্যবাদ জানানো হয়।
Posted ১২:০১ অপরাহ্ণ | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah