সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 216 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় সরকারি খাল দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা প্রতিহত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার। বৃহস্পতিবার বিকেলে সরাইল-অরূয়াইল সড়ক সংলগ্ন চুন্টার ঘাগড়াজোর এলাকায় খালের ওপর নির্মিত কার্লভার্টের দেওয়াল ভেঙ্গে ফেলা হয়।
স্থানীয়রা জানান, ওই খাল দিয়ে চার থেকে পাঁচটি গ্রামের পানি নিস্কাশন হয় এবং বর্ষার সময় নৌকা চলাচলও হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে সরকারি খাল ও খাসপুকুর দখল করা হয়ে আসছে। ইউএনও অভিযানে গিয়ে অবৈধভাবে নির্মিত কার্লভার্ট ভেঙ্গে দিয়ে খাল পুনরায় উন্মুক্ত করেন।
ইউএনও মো. আবুবকর সরকার বলেন, “সরকারি খাল ও অবৈধ স্থাপনা নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না। এই কার্লভার্টের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’ সরাইল শাখার সদস্যরা ইউএনও’র উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন।
Posted ৬:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah