সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 260 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট তৈমুর রেজা মো. শাহজাদ। আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে জমকালো পরিবেশে সরাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সরাইল উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভায় তিনি লিখিত বক্তব্য উপস্থাপনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।
এসময় তিনি বলেন, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি এলাকা। উন্নয়ন হবে সকল মানুষের; সুশাসন ও উন্নয়ন গণমানুষের অধিকার।”তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হতে পারলে এলাকার সার্বিক ও সুষম উন্নয়নে গুরুত্ব দেব। বিশেষ করে সরকারি মেডিকেল কলেজ ও সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা, শিল্পকারখানা স্থাপন এবং আইন–শৃঙ্খলা উন্নয়নে কাজ করব।
মতবিনিময় সভায় সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কালী, উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি দিলীপ কুমার ওয়াস্তি, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৩:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah