সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 231 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব নূর আলমসহ ৯ যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
আজ ১ ফেব্রুয়ারি রবিবার যুবদলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নূর আলম ছাড়াও বহিষ্কৃত অন্য নেতারা হলেন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুর রাকিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আ. বারেক হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সাবেক সদস্য আহাদ মিয়া, সরাইল উপজেলার সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান খান হিরু, কালীকচ্ছ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শেখ আতাউর রহমান, যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন ও অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া।
বিষয়টি নিশ্চিত করে এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
Posted ২:৩৮ অপরাহ্ণ | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah