সঞ্জীব ভট্টাচার্য্য | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 159 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ২৫ বিজিবি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সীমান্ত ব্যাংকের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।
আজ ২৬ জানুয়ারি সোমবার সকাল ১১ টায় উপজেলার সরাইল ২৫ বিজিবি কালিকচ্ছ এলাকা থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
এ বিষয়ে বিজেপি কর্তৃপক্ষ জানান, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সীমান্ত ব্যাংকের পক্ষ থেকে বিজিবি এর সার্বিক সহযোগিতায় ২ শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন-সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর সহকারি পরিচালক মোঃ নুরুল হুদা ও সীমান্ত ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ ওয়াশেফ উল রেজা। দেশের বিভিন্ন স্থানে সীমান্ত ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
Posted ৪:১১ অপরাহ্ণ | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah