বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকের ওপর হামলার চার দিন পর মামলা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   132 বার পঠিত

সাংবাদিকের ওপর হামলার চার দিন পর মামলা

আশুগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাংবাদিক ইসহাক সুমনের ওপর হামলার ঘটনার ৪ দিন পর ৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। ১০ এপ্রিল বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ থানায় সাংবাদিক ইসহাক সুমন নিজেই বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা হলেন, জেলার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দিলু মিয়ার ছেলে আরিফ মিয়া, আতাবউল্লাহ মিয়ার ছেলে সালাউদ্দিন, হিরু মিয়ার ছেলে আরিফ মিয়া, ও লালু মিয়া, কুদ্দুস মিয়ার ছেলে আশরাফুল ইসলাম ও কামাল মিয়া, লীল মিয়ার ছেলে মিলন মিয়া ও জীবন মিয়া, শফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, দূর্গাপুরে পূর্ববিরোধের জেরে ২৭ মার্চ দুই গোষ্ঠীর মারামারি হলে ৬ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ হোসেন নামে একজনের মৃত্যু হয়। এরই জেরে প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট করে। এসব ঘটনার সংবাদ সংগ্রহের জন্য ৭ এপ্রিল বিকালে দূর্গাপুরে গিয়ে বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলার সময় বিনা উসকানিতে কিছু লোকজন পরিকল্পিতভাবে হামলা চালায়।

এসময় তাদের হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হলে রক্তাক্ত জখম হয়। এসময় পুরো শরীরে লোহার রড দিয়ে আঘাত করে জখম করা হয় সুমনকে। তার সঙ্গে থাকা ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় আসামিরা। পরবর্তীতে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা হুমকি দিয়ে চলে যায়। এই ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. বিল্লাল হোসেন বলেন, বাদীর টাইপ করা এজাহার পেয়ে মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

Facebook Comments Box

Posted ৩:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া