রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   25 বার পঠিত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এর এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার রাত ১১টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের কারণে আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সার্ভার রুম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে দায়িত্বরত কর্মীরা তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

এদিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, দ্বিতীয় তলার সার্ভার রুমে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৬:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া