শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা–মেয়ে নিহত, সন্তান বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

তন্বী ভট্টাচার্য্য :   |   শনিবার, ১৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   24 বার পঠিত

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা–মেয়ে নিহত, সন্তান বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সন্তানকে বাঁচাতে গিয়ে এক মা ও তার কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা মীর জাকারিয়া হোসেন নয়ন।

আজ ১৫ মে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামের তারিন (২৮) ও তার কন্যাশিশু।

আহত মীর জাকারিয়া হোসেন নয়ন চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদের প্রকৌশলী দফতরের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটির দিনে স্ত্রী ও সন্তানকে নিয়ে চট্টগ্রামের ডিসি পার্কে ঘুরতে গিয়েছিলেন নয়ন। রাতে মোটরসাইকেলে করে লালখান বাজারে ফেরার পথে ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় পৌঁছালে চলন্ত মোটরসাইকেল থেকে শিশুটি সড়কে পড়ে যায়।

সন্তানকে বাঁচাতে দ্রুত মা তারিন মোটরসাইকেল থেকে নেমে দৌড়ে গেলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও শিশুটির মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে থানার ওসি এম এ হক জানান, ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাঞ্ছারামপুর থানার ওসি মো. ইয়াসিন জানান, ঘটনাটি তারা অবগত হয়েছেন। তবে এখনো নিহতদের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। বিষয়টি যাচাই করা হচ্ছে।

এদিকে মর্মান্তিক এ ঘটনায় বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

Posted ৪:২৪ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া