রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   142 বার পঠিত

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় নির্মাণাধীন সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করেন। আজ ২৬ আগস্ট মঙ্গলবার সকালে ইউনিয়নের দক্ষিণ আশিয়া ৩নং ওয়ার্ডের আলী আহমেদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হওয়া দুই শ্রমিক হলেন: একই এলাকার সোলাইমানের ছেলে মো. নাজিম (২৭) এবং আব্দুল আলিমের ছেলে মো. তারেক (১৯)।

জানা যায়, ট্যাংকের ভেতরে কাজ করার সময় বিষাক্ত গ্যাসের কারণে অজ্ঞান হয়ে পড়েন তারা। পরে তাদের সাড়া না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, সেপটিক ট্যাংকের ভিতর থেকে অচেতন অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করা হয়েছে। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন আবদ্ধ অবস্থায় থাকায় সেপটিক ট্যাংকটিতে বিষাক্ত গ্যাস তৈরি হতে পারে। যখন তারা কাজ করতে নামেন তখন অক্সিজেনের স্বল্পতায় জ্ঞান হারিয়ে ফেলে। ট্যাংকের ভিতর দীর্ঘক্ষণ থাকায় তাদের মৃত্যু হতে পারে।

Facebook Comments Box

Posted ৬:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া