বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   216 বার পঠিত

সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

যশোরের ভারত সীমান্তবর্তী উপজেলা শার্শার বাগআঁচড়া থেকে ১০টি স্বর্ণের বারসহ শুভ ঘোষ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ ৪ মে রবিবার দুপুর দুইটার দিকে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত শুভ ঘোষ মানিকগঞ্জের সিংগাইর থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।

পুলিশ জানায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় শুভ ঘোষের শরীর তল্লাশীকালে তার জিন্স প্যান্টের পকেট থেকে এক কেজি একশ’ ৯২.৯৬ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।

যশোরের নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শুভ ঘোষ স্বীকার করেছেন যে, ভারতে পাচারের জন্য সীমান্তের দিকে এসব স্বর্ণের বার নিয়ে যাওয়া হচ্ছিল। তার বিরুদ্ধে এ সংক্রান্ত মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান নিশাত আল নাহিয়ান।

Facebook Comments Box

Posted ১০:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া