অনলাইন ডেস্ক | বুধবার, ১১ মার্চ ২০২৬ | প্রিন্ট | 100 বার পঠিত
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মাথায় ইট পড়ে মকসুদ মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ১ নম্বর উত্তর পূর্ব ইউনিয়নের পূর্বগড় মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত মকসুদ মিয়া উপজেলার ২ নম্বর উত্তর পশ্চিম ইউনিয়নের শেখের মহল্লা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বগড় মহল্লায় নবী হোসেন মিয়ার বাড়িতে ভ্যানগাড়িতে করে পানির ট্যাংকি ও অন্যান্য মালামাল নিয়ে আসেন মকসুদ মিয়াসহ কয়েকজন শ্রমিক। মালামাল নামানোর সময় অসাবধানতাবশত বাড়ির দ্বিতীয় তলা থেকে একটি ইট মকসুদ মিয়ার মাথায় পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ৯:২১ পূর্বাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah