সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | 23 বার পঠিত
নাগরিকদের জন্য স্বচ্ছ, দ্রুত ও হয়রানিমুক্ত পাসপোর্ট সেবা নিশ্চিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় তিনি আঞ্চলিক পাসপোর্ট অফিসে সৌজন্য পরিদর্শনে গিয়ে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানতে চান, নির্ধারিত নিয়মে তারা সেবা পাচ্ছেন কি না এবং কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির শিকার হচ্ছেন কি না।
পরিদর্শন শেষে জেলা পরিষদ প্রশাসক আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালকের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পাসপোর্ট সেবার মান আরও উন্নত করা, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিটি সেবাপ্রার্থীকে দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল হোসাইন, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক সৈয়দ কাসেমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Posted ১০:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah