সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   82 বার পঠিত

হাদি হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে বিপ্লবী ছাত্রজনতা ও হেফাজতে ইসলামের উদ্যোগে পৃথক এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বাদ জুমা শহরের পৌর মুক্তমঞ্চের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ ছাত্রজনতা। একই সময় শহরের কান্দিপাড়া এলাকা থেকে মিছিল বের করে হেফাজতে ইসলাম। মিছিল দুইটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কাউতলি বাস স্ট্যান্ডের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষুব্ধরা।

সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী, সহ সভাপতি মাওলানা বুরহান উদ্দীন কাসেমী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি তার জীবন বিসর্জন দিয়ে জুলাইয়ের চেতনাকে রেখে গেছেন। সেই চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধারা লড়াই করে যাবে।

বক্তারা, দ্রুত সময়ের মধ্যে শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box

Posted ২:২০ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া