মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদয় হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ৩০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   188 বার পঠিত

হৃদয় হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত কলেজছাত্র মো. হৃদয় (২০) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) তাকে গোয়েন্দা হেফাজত থেকে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার আবুল কালাম আজাদ কোনাবাড়ি থানার নছের মার্কেট এলাকার আব্দুল পালোয়ানের ছেলে। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন।

নিহত হৃদয় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পড়াশোনার পাশাপাশি জীবিকার তাগিদে কোনাবাড়ি এলাকায় থেকে অটোরিকশা চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) দুপুরে কোনাবাড়ি থানাধীন নছের মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কোনাবাড়ি-কাশিমপুর সড়কের শরিফ মেডিকেল সংলগ্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে অবস্থান করছিলেন হৃদয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি রাস্তার পাশে সরে দাঁড়ান। অভিযোগ রয়েছে, তখন শিল্প পুলিশের সদস্যরা তাকে আটক করে মারধর করেন এবং একপর্যায়ে কনস্টেবল আকরাম পেছন দিক থেকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়, যার মধ্যে আবুল কালাম আজাদও রয়েছেন।

কোনাবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. আসিফ ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালের ভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৫৮ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া