জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ১১ জুলাই ২০২৫ | প্রিন্ট | 107 বার পঠিত
গাজীপুরের কোনাবাড়িতে ১০ লাখ টাকার নকল সিগারেটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১১ জুলাই শুক্রবার জরুন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আশিক (২০) জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার নলসোন্দা গ্রামের রেজাউল করিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে জরুন এলাকায় একটি সিগারেটের গোডাউনে অভিযান চালায় পুলিশ। এ সময় আট হাজার ৬৪০ প্যাকেট নকল সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আশিক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন বলেন, গ্রেফতারকৃত আশিককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Posted ৫:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah