সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪৭০৮৯ ভোটের ব্যবধানে বিজয়ী ইঞ্জিনিয়ার শ্যামল

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   144 বার পঠিত

১৪৭০৮৯ ভোটের ব্যবধানে বিজয়ী ইঞ্জিনিয়ার শ্যামল

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্সে ভোট প্রদান করছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির জোটসঙ্গীরা। অপর একটি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি মোট ২ লাখ ৯ হাজার ৬৩৬ ভোট অর্জন করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী মোহাম্মদ আতাউল্লা। তিনি পেয়েছেন ৬২ হাজার ৫৪৭ ভোট।

ফলাফল অনুযায়ী, ইঞ্জিনিয়ার শ্যামল ১ লাখ ৪৭ হাজার ৮৯ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন, যা জেলার ছয়টি আসনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

Posted ১১:১৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া