নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 134 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ১৫৪ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব। ১০ এপ্রিল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আখাউড়া উপজেলার আমুদাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫৪ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – আরিফুল ইসলাম রনি (২৬), পিতা- মোস্তফা কামাল, আমতলী, বীরগাঁও ইউপি, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে চলমান অভিযান অব্যাহত থাকবে।
Posted ১১:২৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah