নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 142 বার পঠিত
বিজয়নগর উপজেলা থেকে ২২৫ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে র্যাব।
র্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল ২১ ডিসেম্বর দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউপির কাশিনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৫৫ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি ময়মনসিংহ জেলার গরীপুর উপজেলার গোপালপুর গ্রামের (মানিক খানের বাড়ি) মো. মোহন খানের ছেলে নয়ন খান (২০)।
অপর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল গতকাল ২২ ডিসেম্বর আনুমানিক সকাল সাড়ে ৭টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউপির উথারিয়াপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের উথারিয়া পাড়া (সরদার বাড়ি) এর মো. সাজু মিয়ার ছেলে মো. নিঝুম মিয়া (১৯)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Posted ৮:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah