নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৩ মার্চ ২০২৬ | প্রিন্ট | 59 বার পঠিত
হবিগঞ্জের মাধবপুর সীমান্ত থেকে আটক হওয়া দুই ভারতীয় নাগরিক—অজিৎ বিশ্বাস ও সমীর দাশ—যাদের কারাদণ্ড মাত্র ২৮ দিনের ছিল, নানা আইনি জটিলতার কারণে ১৬ মাস কারাভোগের পর অবশেষে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
আজ ২৩ মার্চ সকাল ১১টায় বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর এলাকায় আনুষ্ঠানিক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। হস্তান্তরে উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, ২০২৪ সালের ১০ ডিসেম্বর ধর্মঘর এলাকা থেকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয় দুই ভারতীয় নাগরিককে। পরে হবিগঞ্জ আদালত তাদের প্রত্যেককে ২৮ দিনের কারাদণ্ড প্রদান করেন। তবে আইনি জটিলতার কারণে সাজা শেষে প্রায় ১৬ মাস পর তাদের দেশে ফেরানো সম্ভব হয়।
হস্তান্তর অনুষ্ঠানে বাল্লা বিজিবির নায়েক সুবেদার আবুল কালাম, চুনারুঘাট থানার এসআই সজল কুমার পাল, ভারতের অতিরিক্ত মহকুমা শাসক ধৃতি শেখর রায়, বিএসএফ কোম্পানি কমান্ডার অশোক কুমার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৪:১৭ অপরাহ্ণ | সোমবার, ২৩ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah