বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৩টি বিদেশী পিস্তল, গুলিসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   111 বার পঠিত

৩টি বিদেশী পিস্তল, গুলিসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ৩টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী লায়ন শাকিল (৩৪)কে গ্রেফতার করছে র‌্যাব। গতকাল রবিবার রাত ১১ টার দিকে শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাকিল ওরফে লায়ন শাকিল শহরের কান্দিপাড়া মাদরাসা রোডের দুলাল মিয়ার ছেলে।

আজ ৯ ডিসেম্বর সোমবার সকালে র‌্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, রবিবার রাতে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে শহরে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি রামদা, ৩ বোতল ফেনসিডিল ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:২২ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া