সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   94 বার পঠিত

৪৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক করেন। ১৫ এপ্রিল মঙ্গলবার ২টা ২৫ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিশেষ টহলদল গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিশেষ অভিযানে, মোবাইল ফোনের উন্নতমানের ডিসপ্লে-৩৬০ পিস, আইবল ক্যান্ডি- ৪১,৫২৫ পিস এবং ফুচকা-২,৫০০ কেজি আটক করতে সক্ষম হয়। আটককৃত অবৈধ চোরাচালানী মালামালের সিজার মূল্য ৪৪ লাখ ৬১ হাজার টাকা। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

Posted ৭:১২ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া