সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 158 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৫০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ২৮ ডিসেম্বর রবিবার বিকেলে শহরের কাউতলী এলাকার রেসিডেন্সিয়াল স্কুলের হলরুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের সভাপতি সাইদুল ইসলাম সাঈদ এর সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল কাইয়ুম।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হক এবং জেলা জজ কোর্টের এপিপি মাহমুদুর রহমান রনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক তারেক বিন সামিউল।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন, বজলুর উলুম মসজিদ কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক আহসানুর শাহী, কসবা কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের সভাপতি আমির হোসেন মাস্টারসহ সংগঠনের বিভিন্ন উপজেলার দায়িত্বশীলরা।
অনুষ্ঠানে ৫০০ পরিবারের মাঝে কম্বল এবং ২০০ শিশুকে শীতের কাপড় প্রদান করা হয়। সরকার নিবন্ধিত ইসলামিক সমাজকল্যাণমূলক অরাজনৈতিক এই সংগঠনটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠার পর থেকে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
Posted ৪:১৬ অপরাহ্ণ | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah