সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাপাসিয়ায় পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

কাপাসিয়ায় পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর পুকুর থেকে সাজিম মিয়া নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার খিরাটি এলাকার জামিয়া রাশিদিয়া আশরাফিয়া মাদরাসা সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত সাজিম মিয়া নরসিংদী সদরের ঘোড়াদিয়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের পর পুকুরপাড়ে আম পাড়তে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায় সাজিম। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরে পুকুরপাড়ে তার জুতা ও টুপি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর পুকুর থেকে তার নিথর মরদেহ উদ্ধার করা হয়।

তবে নিহতের কপালে আঘাতের চিহ্ন থাকায় মৃত্যুর ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হলেও পরিবারের আপত্তির কারণে তা করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১:২১ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া