বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ডাকাত দলের সর্দার মনেক মিয়া গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   133 বার পঠিত

নবীনগরে ডাকাত দলের সর্দার মনেক মিয়া গ্রেফতার

শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের সর্দার ১৯ মামলার আসামি মনেক মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব। ১৫ মার্চ শনিবার সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি গনিশাহ মাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

আজ ১৬ মার্চ রবিবার সকালে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেফতার মন্নাফ মিয়া উরফে মনেক মিয়া (৫২) নবীনগর উপজেলার নুরজাহানপুর গ্রামের সুধন মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়িকান্দি গনিশাহ মাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনেক মিয়া শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে নবীনগর থানায় ১৯টি মামলা রয়েছে।

Facebook Comments Box

Posted ৮:০২ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া