অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 137 বার পঠিত
হে আল্লাহ এই অন্ধকার কবরে শুয়ে থাকা আমার বাবা,মা, ভাই সহ সকল বাসিন্দাদের ভালো রাখুন। ফুলে বাগান বানিয়ে দিন। জান্নাতুল ফেরদৌস দান করুন আমীন।
নিচে মা-বাবার জন্য দোয়ার কিছু আদর্শ পদ্ধতি উল্লেখ করা হলো:
নবীজি মা-বাবার জন্য যে দোয়া করবেন, সেটাও শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হলো:
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا (উচ্চারণ: রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।)
অর্থ: (হে আমাদের) পালনকর্তা! তাদের উভয়ের প্রতি দয়া কর; যেভাবে তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।
যাদের মা-বাবা মৃত্যু বরণ করেছেন, তাদের জন্যও রসুল সা. দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হলো:
رَبَّنَا ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلۡمُؤۡمِنِينَ يَوۡمَ يَقُومُ ٱلۡحِسَابُ (উচ্চারণ: রাব্বানাগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াক্বুমুল হিসাব।)
অর্থ: হে আমাদের প্রতিপালক! রোজ কেয়ামতে আমাকে, আমার মা-বাবা ও সব মুমিনকে ক্ষমা করুন।
আরেকটি দোয়া হলো:
رَّبِّ ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِمَن دَخَلَ بَيۡتِيَ مُؤۡمِنٗا وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارَۢا (উচ্চারণ: রাব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ওয়া লিমান দাখালা বাইতিয়া মু’মিনাও ওয়ালিল মু’মিনিনা ওয়াল মু’মিনাত। ওয়ালা তাজিদিজ জা-লিমিনা ইল্লা তাবারা।)
অর্থ: হে আমার রব! আমাকে, আমার মা-বাবাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী-পুরুষদের ক্ষমা করুন এবং আপনি জালিমদের ধ্বংস ছাড়া আর কিছুই বাড়িয়ে দেবেন না।
Posted ৫:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah