বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   179 বার পঠিত

নাসিরনগরে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী

“ধর্ম, বর্ণ ভিন্ন মত, সবার জন্য খেলাফত” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে স্থানীয় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুস ছাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বি এম গিয়াস উদ্দিনের সঞ্চালনায় ঈদ পূর্ণমিলনী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা মঈনুল ইসলাম খন্দকার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার প্রধান উপদেষ্ঠা ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের মনোনয়ন প্রত্যাশী শায়েখ হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহ আল-মাদানী।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের শুরার সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সামছুদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম কাসেমী, উপদেষ্ঠা হাফেজ হোসাইন আহমেদ, মাওলানা আবদুল কাদির, হাফেজ ইকবাল হোসেন, মো: মাজারুল হক কাসেমী, মাওলানা মোজাহিদুল ইসলাম ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, জামায়াতের প্রতিনিধি মো: রমজান আলী, মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাস্ট এর চেয়ারম্যান অ্যাড. আবু বকর সিদ্দিক ও নাগরিক কমিটির প্রতিনিধি সাইফুজ্জামান জনি। এছাড়াও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ নুরপুরী, যুব মজলিসের ফখরুদ্দিন বিশালসহ বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ৪:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া