বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ১৪৩ জন হাফেজ-আলেমকে সংবর্ধনা, ক্রেষ্ট উপহার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   323 বার পঠিত

নাসিরনগরে ১৪৩ জন হাফেজ-আলেমকে সংবর্ধনা, ক্রেষ্ট উপহার

নাসিরনগর উপজেলার জেঠাগ্রাম ইত্তেহাদুল উলামা পরিষদের উদ্যোগে ১৪৩ জন হাফেজ-আলেমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ৩ এপ্রিল বৃহস্পতিবার বিকালে স্থানীয় ফার্মগেইট বাজার চত্বরে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরিষদের প্রধান উপদেষ্টা হাফেজ হোসাইন আহমেদ খানের সভাপতিত্বে সিনিয়র উপদেষ্টা মাওলানা শেখ আমান উল্লাহ‘র সার্বিক
তত্ত্বাবধানে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আল্লামা আলী আজম কাসেমী।

বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ মাদ্রাসায়ে নুরে মদিনার শায়খুল হাদিস আল্লামা জয়নাল আবেদীন, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রমজান আলী, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন,ভূবন মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা সামছুদ্দিন, হেফাজতে ইসলাম নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুস ছাত্তার,পরিষদেও উপদেষ্টা এস এম শহীদুল্লাহ, আলী জান মেম্বার। উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা শেখ ছফি উল্লাহ ও সাধারণ সম্পাদক মুফতি রায়হান আহমদ।

অনুষ্ঠানে জেঠাগ্রামের ১৪৩ জন হাফেজ-আলেমকে সংবর্ধনা এবং ক্রেষ্ট উপহার সামগ্রী দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে কোরআন শিক্ষার কোন বিকল্প নেই। আজকে বাংলাদেশের কোরআনে হাফেজরাই কোরআন প্রতিযোগিতায় বিশ্বকাপ বার বার ঘরে তুলে বিশ্বে দেশের সম্মান উজ্জ্বল করছে। এসময় আলেম, উলামা,জেঠাগ্রাম ইত্তেহাদুল উলামা পরিষদের উপদেষ্টাসহ কমিটির সদসবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া