বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশী মদসহ ছয়জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   140 বার পঠিত

বিদেশী মদসহ ছয়জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫৪ বোতল বিদেশী মদসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক বহনকারী ২টি প্রাইভেটকার জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী ব্রীজ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আজ ৬ এপ্রিল রোববার দুপুরে র‌্যাব-৯ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলা জেলার সদর উপজেলার উত্তরচর নোয়াবাদ গ্রামের মোঃ শাওন-(৩২), সুনামগঞ্জ জেলার বিশম্বপুর উপজেলার উত্তর কাফনা গ্রামের মিরাজুল ইসলাম-(৩৪), একই এলাকার মোঃ সেলিম মিয়া-(৩০), ভোলা জেলার সদর উপজেলার কালিকানগর গ্রামের ওবায়দুল রহমান-(৩১), সুনামগঞ্জ জেলার কাফনা গ্রামের মোঃ শাহজাহান-(২৬) ও একই এলাকার মোঃ দ্বীন ইসলাম-(৩০)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, এর, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ও সিপিসি-৩ সুনামগঞ্জের যৌথ আভিযানিক দল শনিবার বিকেলে শহরের কাউতলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

Posted ৫:৫৬ অপরাহ্ণ | রবিবার, ০৬ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া