নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 159 বার পঠিত
ভোটার হালনাগাদ করতে এসে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে মাদক মামলায় দেড় বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয়ের ভোটার তথ্য হালনাগাদ কেন্দ্র থেকে বের হওয়ার পর রাস্তা থেকে তাকে আটক করেন বিজয়নগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহমুদুল হাসান। গ্রেফতার করা পলাতক আসামি হলেন মো. শরিফ মিয়া (৩২)। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রওশন আলী জানান, উপজেলার ছতরপুর থেকে একজন মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালত পাঠানো হবে।
Posted ৪:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah