নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 109 বার পঠিত
পুলিশ সুপার এহতেশামুল হক এর নির্দেশনা এবং কসবা থানার অফিসার ইনচার্জ আবদুল কাদের-এর সার্বিক তত্ত্বাবধানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
এসআই মোহাম্মদ শফিকুল ইসলাম এবং ফোর্স সহ গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ৮ এপ্রিল মঙ্গলবার সাড়ে ৪টায় কসবা থানাধীন বিনাউটি ইউপিস্থ তিনলাকপীর সড়ক থেকে ৫০ কেজি গাঁজা সহ মোহাম্মদ লোকমান হোসেন (৪৬)-কে আটক করা হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বিষয়টি আজ প্রেস রিলিজ এর মাধ্যমে জানিয়েছেন। আটককৃত আসামি লোকমান হোসেন উপজেলার সোনারগাঁও গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
Posted ৬:০২ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah