বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অপহৃত যুবক উদ্ধার, প্রধান অভিযুক্ত গ্রেফতার

মো. বিল্লাল সরকার   |   শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   273 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় অপহৃত যুবক উদ্ধার, প্রধান অভিযুক্ত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা থেকে অপহৃত হওয়া রিফাত মিয়া (১৯) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের যৌথ বাহিনী। অভিযানে মূল অভিযুক্ত রেজাউল করিম (৩২) কে কসবা রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া রেজাউল কসবা পৌরসভার দক্ষিণ কসবা গ্রামের মৃত মিলন মিয়ার ছেলে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জানান, ডিজিএফআই পরিচয়ে রিফাতকে অপহরণ করা হয়েছিল। নবীনগর থানা পুলিশ বিষয়টি জানানোর পরপরই এসআই ফারুকের নেতৃত্বে অভিযান শুরু হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃতকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল অপহরণের বিষয়টি স্বীকার করেছে।

অপহৃত যুবকের আত্মীয় মিঠু জানান, মঙ্গলবার রাতে আহমেদপুর গ্রামে ডিজিএফআই পরিচয়ে একদল লোক এসে রিফাতকে জোর করে তুলে নিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও অপহরণ ঠেকাতে ব্যর্থ হয়।

রিফাতের বাবা শহিদুল ইসলাম মালু অভিযোগ করে বলেন, “ঘটনার পর পুলিশকে মাইকিং করতে বললেও ওসি তা মানেননি। পুলিশ সামনে থাকলেও অপহরণকারীরা আমার ছেলেকে তুলে নিয়ে যায়।” তিনি আরও জানান, “রাত ৩টার দিকে অপহরণকারীরা আমার ফোনে কল দিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন সকালে রিফাতের মায়ের নম্বরে কল দিয়ে দাবি বাড়িয়ে ৩ কোটি টাকা চায়।”

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. এহতেশামুল হক জানান, অপহৃত যুবককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করে আইনানুগ প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া