বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষ ডাকাত সরদার বোমা খোরশেদ গ্রেফতার

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৩ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   243 বার পঠিত

শীর্ষ ডাকাত সরদার বোমা খোরশেদ গ্রেফতার

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আন্তঃজেলা শীর্ষ ডাকাত সরদার মো. খোরশেদ ওরফে বোমা খোরশেদ (৫৩) কে লুণ্ঠিত নগদ অর্থ ও স্বর্ণালংকার গ্রেফতার করেছে। আজ ১৩ এপ্রিল রবিবার দুপুরে পুলিশ সুপারের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।এর আগে গতকাল শনিবার (১২ এপ্রিল) ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ খোরশেদ ওরফে বোমা খোরশেদ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধরা গ্রামের আব্দুল মন্ডলের ছেলে। বোমা খোরশেদ আন্তঃজেলা ডাকাত দলের সরদার। তার নেতৃত্বেই রাজবাড়ী সহ আশেপাশের জেলায় ডাকতি হতো।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন জানান, ২০২৪ সালের ২৬ নভেম্বর থেকে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজবাড়ী সদর থানায় ২ টি ও বালিয়াকান্দি থানায় ২ টি সহ মোট ৪টি ডাকাতির ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়।মামলা দায়ের হলে মামলার ঘটনা তদন্তে ডিবি পুলিশের একটি আভিযানিক টিম মাঠে নামে। মামলা তদন্তের একপর্যায়ে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ৪টি ডাকাতি ঘটনায় খোরশেদের নেতৃত্বে তার গ্রুপের সদস্যগণ সংঘটিত করার প্রমান পাওয়া যায়। ওই মামলা গুলোতে কালু হাওলাদার ওরফে কালু ডাকাতসহ সর্বমোট ৬ জন পেশাদার ডাকাতদের গ্রেফতার করা হয়।কালু হাওলাদারের বিরুদ্ধে ৩২ টি মামলা এবং অন্যদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। ইতোমধ্যে ২ জন ডাকাত আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেন।জবানবন্দিত গ্রেফতারকৃত ডাকাতরা জানান মোঃ খোরশেদ ওরফে বোমা খোরশেদ হচ্ছে ডাকাতির মাস্টারমাইন্ড ও তাদের লিডার।

পুলিশ সুপার জানান, আমরা দীর্ঘদিন ধরে ডাকাতদলের এই মাস্টারমাইন্ড খোরশেদকে গ্রেফতার করার জন্য চেষ্টা করছিলাম। গতকাল ১২ এপ্রিল বিকেলে ডিবি পুলিশের একটি অভিযামিক টিম ঢাকা জেলার আশুলিয়া থানার ইসলাম নগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা শীর্ষ ডাকাত সরদার মো.খোরশেদ ওরফে বোমা খোরশেদকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ডাকাতির লুন্ঠিত ৪০ হাজার টাকা ও ৫ আনা ১ রতি ওজনের এক জোড়া কানের দুল ও ২ আনা ওজনের ১টি আংটি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত খোরশেদের নামে আদালতে রাজবাড়ী সহ পাশ্ববর্তী জেলায় ডাকাতির ঘটনায় ৮ টি ডাকাতির মামালা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত খোরশেদ ডাকাতকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) দেবব্রত সরকার, ডিআইও-১ আব্দুর রহিম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান, ডিবির ওসি মফিজুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৫৫ অপরাহ্ণ | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া