বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় রান্নাঘরের গর্ত থেকে ১১ কেজি গাঁজাসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   128 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় রান্নাঘরের গর্ত থেকে ১১ কেজি গাঁজাসহ একজন আটক

আখাউড়ায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে রান্নাঘরের গর্ত থেকে ১১ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করা হয়। ১২ এপ্রিল শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আমোদবাদ গ্রামের কামাল ভূঁইয়ার বাড়িতে অভিযান চালানো সময় রান্নাঘরের গর্ত থেকে ১১ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন- কামাল ভূঁইয়া (৩৪)। গ্রেফতারকৃতকে আজ ১৩ এপ্রিল রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, শনিবার রাতে সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদবাদ গ্রামের কামাল ভূঁইয়ার বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় একটি টিনশেড দোচালা ঘর, যেটি রান্নার কাজের ব্যবহৃত হয় সেখানে গর্তে লুকিয়ে রাখা ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় কামাল নামের একজনকে। এ ঘটনার তার বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৩২ অপরাহ্ণ | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া