নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 124 বার পঠিত
মাদক সেবন করে অশ্লীল অঙ্গভঙ্গি করার অপরাধে একজনকে ছয় মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ১৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর হাইস্কুলের পাশে অভিযান পরিচালনা করে তাকে এই সাজা দেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন।
সাজাপ্রাপ্ত মো. আক্তার (৩৫) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সওদাগরপাড়া গ্রামের মো. আবু কালামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সরাইল ইউএনও মো. মোশারফ হোসাইন জানান, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর হাইস্কুলের পাশে এক যুবক মাদক সেবন করে মাতাল অবস্থায় অশ্লীল অঙ্গভঙ্গি করে এলাকার পরিবেশ নষ্ট করছিলেন। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় মো. আক্তারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া তাকে ১০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় সরাইল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিল।
Posted ৫:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah