বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ট্রাকচাপায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   154 বার পঠিত

নাসিরনগরে ট্রাকচাপায় শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ট্রাকচাপায় নন্দিতা ঋষি (৬) নামের এক শিশু নিহত হয়েছে। ওই শিশু বৈশাখী মেলায় নানা বাড়িতে বেড়াতে এসেছিল। ২১ এপ্রিল সোমবার বিকেলে নাসিরনগর পৌর এলাকার ভোলাচং কৃঞ্চমন্দির সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। নন্দিতা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের কামারপাড়ার ঋষিপাড়ার অমর ঋষির মেয়ে। সে মন্দির ভিত্তিক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। নিহতের বাবা অমর ঋষি জানান, শনিবার সে তার দিদির সঙ্গে বৈশাখী মেলা দেখতে ভোলাচং বেড়াতে আসে। সোমবার দিদির সঙ্গে মেলাতে যাওয়ার জন্য বের হলে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এলাকাবাসী ট্রাকটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম বলেন, শিশু নন্দিতা ঋষির লাশ উদ্ধার করা হয়েছে। মালবাহী ট্রাকটিও আটক করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:২৩ অপরাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া