নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 120 বার পঠিত
আখাউড়ায় ২০১ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-১এর সদস্যরা গতকাল রবিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার কোদালিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা করে ২০১ বোতল ফেনসিডিলসহ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পাইকপাড়া এলাকার মোঃ শরীফ উদ্দিন ওরফে মুন্না (২৫), খৈয়াসার এলাকার নাদিম আহমেদ ওরফে নাদিম নূর (২৪) ও ফুলবাড়িয়া এলাকার মোঃ নাদিম মিয়া (২৫)।
আজ ২১ এপ্রিল সোমবার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো র্যাব-৯-এর সিলেট অফিসের মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ ঘটনায় আখাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ও জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃতদেরকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।
Posted ৪:২৫ অপরাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah