বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ীকে ভয় দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে দুইজন আটক

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   162 বার পঠিত

ব্যবসায়ীকে ভয় দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে দুইজন আটক

ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা, একটি দেশিয় হাসুয়া ও একটি চাকু উদ্ধার করেছে পুলিশ।

আজ ২২ এপ্রিল মঙ্গলবার সকালে দুই ছিনতাইকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম।

আটক দুজন হলেন- যশোরের শার্শায় গোঁড়পাড়া গ্রামের (সর্দারপাড়া) মৃত মকছেদ আলীর ছেলে সবুজ হোসেন (২৮) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে টিটু মিয়া (২৩)।

পুলিশ জানায়, গোঁড়পাড়া বাজারের পান ব্যবসায়ী তবিবার রহমান গত শনিবার রাতে বেচাকেনা শেষে দোকান বন্ধ করে বাড়িতে ফেরার পথে ফকিরতলা বিশ্বাসবাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর দুই ছিনতাইকারী তার পথ গতিরোধ করে। এ সময় দেশিয় অস্ত্র হাসুয়া ও চাকুর ভয় দেখিয়ে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয় তারা। পরে খবর পেয়ে গোঁড়পাড়া ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া নগদ ১০ হাজার ৫৬০ টাকা, একটি হাসুয়া ও একটি চাকুসহ সবুজ হোসেন ও টিটু মিয়াকে আটক করা হয়।

Facebook Comments Box

Posted ৮:২১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া