বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩০ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   195 বার পঠিত

কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৭০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার চশমা জব্দ করেছে। আজ ৩০ এপ্রিল বুধবার ভোররাতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর একটি টহল দল নামক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এই চশমাগুলো জব্দ করে।

আজ বিকালে ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. জিয়াউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নোয়াহাটী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এসব চশমা জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ৭০ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা। জব্দকৃত চশমাগুলোর মধ্যে রয়েছে- ৩,৩৩৬ পিস ভারতীয় বেবি চশমা, ১,৫৭৫ পিস ডানম্যাক লাক্সারি চশমা, ১,৬৯১ পিস জিরো বয়েজ চশমা, ৯৬০ পিস লন্ডন চশমা, ৮৪০ পিস কিং চশমা।

লেফটেন্যান্ট কর্ণেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়। ভবিষ্যতেও মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Posted ৩:৪৯ অপরাহ্ণ | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া