বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশী রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ

আশুগঞ্জে জেলা পরিষদের সাবেক সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ মে ২০২৫   |   প্রিন্ট   |   202 বার পঠিত

আশুগঞ্জে জেলা পরিষদের সাবেক সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে বিদেশী রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ মোঃ ইমান উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমান উদ্দিন দক্ষিণ তারুয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন তিনি। শনিবার রাতে র‌্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে তল্লাশী করে ১টি বিদেশী রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে মামলা দায়েরের পর তাকে আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

Posted ৪:২৯ অপরাহ্ণ | রবিবার, ১১ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া